
সেন্টমার্টিন ভ্রমণে কিভাবে যাবেন
সেন্টমার্টিন যেতে হলে প্রথমে কক্সবাজার অথবা টেকনাফে আসতেই হবে। কক্সবাজার অথবা টেকনাফ থেকে জাহাজে করে সেন্টমার্টিন যাওয়া যায়। ঢাকা থেকে যেতে চাইলে সরাসরি বাসে টেকনাফ গিয়ে সেখান থেকে জাহাজে/ট্রলারে করে সেন্টমার্টিন যাওয়া সুবিধাজনক। কক্সবাজার ভ্রমণ পরিকল্পনায় থাকলে ঢাকা থেকে কক্সবাজার হয়ে সেন্টমার্টিন যেতে পারবেন। সেন্টমার্টিন যাওয়ার সাম্ভাব্য সকল উপায় নিচে বিস্তারিত দেওয়া হলোঃ
ঢাকা থেকে কক্সবাজার
ঢাকা থেকে প্রতিদিনই গ্রীন লাইন, সোহাগ, শ্যামলী, হানিফ, সৌদিয়া, ঈগল, এস আলম, সিল্ক লাইন, সেন্টমার্টিন পরিবহন,মডার্ন লাইন ইত্যাদি অনেক বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাস ভেদে ভাড়া সাধারণত ১০০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও ঢাকা থেকে বিমানে সরাসরি কক্সবাজার যাওয়া যায়।
ঢাকা থেকে টেকনাফ
ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফে যেতে পারবেন। ঢাকার ফকিরাপুল ও সায়েদাবাদ থেকে শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন, ঈগল, এস আলম, মডার্ন লাইন, গ্রীন লাইন ইত্যাদি বাস সরাসরি টেকনাফ যায়। বাস ভেদে ভাড়া সাধারণত ৯০০ থেকে ২৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। যদি শুধু সেন্টমার্টিন যেতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি বাসে টেকনাফ চলে যাওয়াটাই সবচেয়ে ভালো। রাত ৮ টার মধ্যে বাসে রওনা দিয়ে সকাল ৮টার মধ্যে টেকনাফ পৌঁছে যায়।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে বিলাসবহুল জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেস (MV Karnaphuli Express) জাহাজ। এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে ৬ ঘণ্টা থেকে সাড়ে ৬ ঘন্টা।
জাহাজ ভাড়া, টিকেট বুকিং ও প্রয়োজনীয় তথ্য
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে বিলাসবহুল জাহাজ “এমভি বে-ওয়ান(M V Bay One) ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস (MV Karnaphuli Express) জাহাজ। এমভি বে-ওয়ান জাহাজে করে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে ৩ ঘণ্টা থেকে সাড়ে ৩ঘন্টা। এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে ৫ ঘণ্টা থেকে সাড়ে ৫ঘন্টা।
এমভি কর্ণফুলী এক্সপ্রেস (MV Karnaphuli Express):
কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন দ্বীপ যাওয়া সুবিধার্থে কক্সবাজার-সেন্টমার্টিন-কক্সবাজার নৌপথে পর্যটকবাহী বিলাসবহুল এমভি কর্ণফুলী এক্সপ্রেস (MV Karnaphuli Express) জাহাজ চালু করা হয়েছে।
যাত্রা : কক্সবাজার থেকে ছাড়বে সকাল- ৭.০০ টায় আর সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল বিকাল: ৩.৩০ মিনিটে।
ভাড়ার তালিকা: ইকোনমি ক্লাস (শোভন) চেয়ার- ২০০০ টাকা, বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার- ২৫০০ টাকা, ওপেন ডেক চেয়ার- ২৫০০টাকা, লিলাক লাউঞ্জ- ২৫০০টাকা, ভিআইপি লাউঞ্জ- ৩০০০টাকা, সিঙ্গেল কেবিন- ৫০০০টাকা, টুইন বেড কেবিন- ৮০০০টাকা, ভিআইপি কেবিন (লাক্সারী)- ১৫০০০টাকা, ভিভিআইপি কেবিন- ২০০০০টাকা ।
যোগাযোগ নম্বরঃ ০১৬১১ ৩৫০ ৪৩৪, ০১৮৪৭৩২৩৭০৫, ও ০১৭০৭ ৮৪৯ ২২১
টিকেট বুকিং: http://karnafulyexpressbd.com/
টেকনাফ থেকে সেন্টমার্টিন
টেকনাফ থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে এম. ভি. গ্রীন লাইন-১, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন, এম ভি বে ক্রুজ-১, দ্যা আটলান্টিক ক্রুজ, এম ভি ফারহান ইত্যাদি জাহাজ। জাহাজে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে দুই ঘণ্টা থেকে আড়াই ঘন্টা। সধারণত নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস জাহাজ চলে। শীত মৌসূম ছাড়া বাকি সময় সাগর উত্তাল থাকে, তাই এই সময়ে ট্রলার কিংবা স্পিডবোট ভ্রমণ নিরাপদ নয়। যদিও আপনি এ্যাডভেঞ্জার প্রিয় হলে উত্তাল সাগরে ট্রলার যোগে ভ্রমণ অভিজ্ঞতা নিতে পারেন।
জাহাজ ভাড়া, টিকেট বুকিং ও প্রয়োজনীয় তথ্য
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক বঙ্গোপসাগরে পাড়ি জমান। টেকনাফ থেকে ট্রলার এবং জাহাজে চড়ে সেন্টামার্টিন যাওয়া যায়। তবে পর্যটকদের জন্য জাহাজে সেন্টমার্টিন গমণ সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক।টেকনাফ জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেন্টমার্টিন থেকে ফেরত আসে বিকাল ৩.০০-৩.৩০ মিনিটে।
এম. ভি. গ্রীন লাইন-:১
যাত্রা: টেকনাফ থেকে ছাড়বে সকাল- ৯.৩০ মিনিটে, সেন্টমার্টিন পৌঁছবে- বেলা ১১.৩০ ও সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৩.০০ টায়, টেকনাফ পৌঁছবে সন্ধ্যা ৫ টায়।
ভাড়ার তালিকা: ইকোনমি ক্লাস(শোভন)চেয়ার-১৬০০ টাকা, বিজনেস ক্লাস(ডিলাক্স)চেয়ার-২০০০ ।
যোগাযোগ নম্বরঃ 01712114009 01817210412-5
টিকেট বুকিং: ০১৭৩০০৬০০৪৬, ০১৭৩০০৬০০৮৭, ০১৭৩০০৬০০৭৩
টিকেট বুকিং: greenlinebd.com
কেয়ারি সিন্ডবাদ:
যাত্রা: টেকনাফ থেকে ছাড়বে সকাল- ৯.৩০ মিনিটে, সেন্টমার্টিন পৌঁছবে- বেলা ১২.০০ ও সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৩.০০ টায়, টেকনাফ পৌঁছবে সন্ধ্যা ৬ টায়।
ভাড়ার তালিকা: মেইন ডেক - ৭৫০ টাকা, ওপেন ডেক - ৯০০ টাকা, ব্রিজ ডেক- ১,০০০ টাকা ।
যোগাযোগ নম্বরঃ 01712114009 01817210412-5
টিকেট বুকিং: www.kearitourismbd.com
কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন:
যাত্রা : টেকনাফ থেকে ছাড়বে সকাল- ৯.৩০ মিনিটে, সেন্টমার্টিন পৌঁছবে- বেলা ১২.০০ ও সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৩.০০ টায়, টেকনাফ পৌঁছবে সন্ধ্যা ৬ টায়।
ভাড়ার তালিকা: মেইন ডেক (এক্সক্লুসিভ লাউঞ্জ) -১,০০০ টাকা, আপার ডেক (কোরাল লাউঞ্জ)- ১২০০ টাকা, আপার ডেক (পার্ল লাউঞ্জ)- ১,৪০০ টাকা ।
যোগাযোগ নম্বরঃ 01712114009 , 01817210412-5
টিকেট বুকিং: www.kearitourismbd.com
এম ভি বে ক্রুজ-১
যাত্রা : টেকনাফ থেকে ছাড়বে সকাল- ৯.৩০ মিনিটে, সেন্টমার্টিন পৌঁছবে- বেলা ১২.০০ ও সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৩.০০ টায়, টেকনাফ পৌঁছবে সন্ধ্যা ৬ টায়।
ভাড়ার তালিকা: রজনীগন্ধা- ১,৩০০ টাকা, হাসনাহেনা- ১,৪০০ টাকা, কৃষ্ণচূড়া- ১,৬০০ টাকা ।
যোগাযোগ নম্বরঃ 01971591127, 01779181872, 01 944797528
দ্যা আটলান্টিক ক্রুজ:
যাত্রা: টেকনাফ থেকে ছাড়বে সকাল- ৯.৩০ মিনিটে, সেন্টমার্টিন পৌঁছবে- বেলা ১২.০০ ও সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৩.০০ টায়, টেকনাফ পৌঁছবে সন্ধ্যা ৬ টায়।
ভাড়ার তালিকা: ইকোনমি ডেক- ৯০০ টাকা, ওপেন ডেক- ১০০০ টাকা, রয়েল লাউঞ্জ- ১২০০ টাকা, লাক্সারি লাউঞ্চ - ১৫০০ টাকা|
যোগাযোগ নম্বরঃ 01818836887, 01677577899
টিকেট বুকিং : www.kearitourismbd.com
এম ভি ফারহান:
যাত্রা : টেকনাফ থেকে ছাড়বে সকাল- ৯.৩০ মিনিটে, সেন্টমার্টিন পৌঁছবে- বেলা ১২.০০ ও সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৩.০০ টায়, টেকনাফ পৌঁছবে সন্ধ্যা ৬ টায়।
ভাড়ার তালিকা: রেগুলার ক্লাস -১০০০ টাকা, বিজনেস ক্লাস- ১২০০ টাকা, রয়েল ক্লাস -১৩০০টাকা|
যোগাযোগ নম্বরঃ 01844582875,01932408449, 01844582872-3
দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়া আমাদের দায়িত্ব ।
.png)
