top of page

 Tourist Places in Khagrachari

খাগড়াছড়ি রূপ বৈচিত্রে ভরপুর বাংলাদেশের একটি পার্বত্য জেলা। পাহাড়, নদী, ছড়া, ঝিরি ও সমতল ভূমি মিলে এটি একটি অপরূপ সৌন্দর্যমন্ডিত এই অঞ্চল। খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, দেবতার পুকুর, হর্টিকালচার পার্ক, তৈদুছড়া ঝর্ণা,  মায়াবিনী লেক, শান্তিপুর অরণ্য কুঠির ইত্যাদি। 

Alutila.jpg

আলুটিলা গুহা

আলুটিলা গুহা (Alutila Cave) খাগড়াছড়ি জেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। আলুটিলা গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট। গুহার ভেতরে সব সময় অন্ধকার থাকে এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়।তাছাড়া গুহার অভ্যন্তরের পাথর গুলো বেশ পিচ্ছিল তাই ভালো গ্রিপের জুতা পড়ে যাওয়া উচিত।

Risang.jpg

রিসাং ঝর্ণা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অপূর্ব সুন্দর রিসাং ঝর্ণার অবস্থান। স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা (Risang Jorna) ‘সাপ মারা রিসাং ঝর্ণা’ নামে পরিচিত। মারমা শব্দ রিছাং-এর অর্থ কোন উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়া। রিসাং ঝর্ণা থেকে মাত্র ২০০ গজ ভেতরে আরও একটি ঝর্ণা রয়েছে। যা রিছাং ঝর্ণা দুই বা ‘অপু ঝর্ণা’ নামে পরিচিতি লাভ করেছে।

Toiduchhara-Waterfalls-Khagrachhari.jpg

তৈদুছড়া ঝর্ণা

খাগড়াছড়ি থেকে ২০ কিলোমিটার দূরে দীঘিনালা উপজেলার বুনো জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজ দিয়ে বয়ে চলছে নয়নাভিরাম তৈদুছড়া ঝর্ণা। ত্রিপুরা ভাষায় তৈদু মানে পানির দরজা এবং ছড়া মানে ঝর্ণা। ১০০ ফুট উচু ঝর্ণা মুখ থেকে বয়ে যাওয়া শীতল ও স্বচ্ছ পানির কলকল শব্দে মুখরিত হয়ে থাকে তৈদুপাড়া এলাকার চারপাশ।

Mayabini Lake.jpg

মায়াবিনী লেক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ভাইবোনছড়ার কংচাইরি পাড়ায় মায়াবিনী লেক (Mayabini Lake) অবস্থিত।  ৪০ একর উঁচু-নিচু পাহাড়ি জায়গায় ১৫ একর নিসর্গময় লেক নিয়ে গড়ে তোলা হয়েছে এই মায়াবিনী লেক পর্যটন কেন্দ্র। মায়াবিনী লেকের মাঝখানে ছোট্ট সুন্দর দ্বীপে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে একটি বিশ্রামাগার। আর লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকার ব্যবস্থা। 

maxresdefault.jpg

হর্টিকালচার হ্যারিটেজ পার্ক

খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হ্যারিটেজ পার্ক (Horticulture Heritage Park) শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত।

Panchari Shantipur Aranya Kutir.jpg

পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির

খাগড়াছড়ি জেলার পানছড়ির গভীর অরণ্যে প্রায় ৬৫ একর জায়গা জুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান শান্তিপুর অরণ্য কুঠির অবস্থিত (Panchari Shantipur Aranya Kutir)। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ভিক্ষুদের ধ্যান করার সুবিধার্থে ১৯৯৯ সালে অধ্যক্ষ ভান্তে ভদন্ত শাসনরক্ষিত মহাথেরো এই কুঠির স্থাপন করেন।

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Instagram
bottom of page