top of page

 Tourist Places in Chattogram

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্রে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম জেলা । তাই চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রাণী হিসেবে ডাকা হয়। চট্টগ্রাম জেলা দর্শনীয় স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; ফয়’স লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত, ভাটিয়ারী লেক, ডিসি হিল, বাটালি হিল, বায়েজিদ বোস্তামীর মাজার, চন্দ্রনাথ পাহাড়, বাঁশখালী ইকোপার্ক, বাঁশখালী চা বাগান, মহামায়া লেক ইত্যাদি।

Foys Lack.jpg

ফয়েজ লেক

 

ফয়েজ লেক (Foys Lake) একটি কৃত্রিম হ্রদ। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশন সংলগ্ন খুলশি এলাকায় প্রায় ৩৩৬ একর জায়গা জুড়ে ফয়েজ লেকের অবস্থান। চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে এই লেকের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। 

Patenga-Sea-Beach-Chittagong.jpg
Bhatiary Lake.jpg
Batali Hill.jpg

পতেঙ্গা সমুদ্র সৈকত

পতেঙ্গা সমুদ্র সৈকত (Patenga Sea Beach) বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই।

ভাটিয়ারী লেক

চট্রগ্রাম সিটি গেট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে ভাটিয়ারী লেক (Bhatiary Lake) অবস্থিত। পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকে সৃষ্ট রূপ বৈচিত্রে ভরপুর ভাটিয়ারী লেকের স্বচ্ছ পানি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স এবং ভাটিয়ারী সান সেট পয়েন্টে সূর্যাস্তের দৃশ্য মনকে ভাল লাগার মূর্ছনায় ভরিয়ে তোলে।

বাটালি হিল

পার্বত্য জেলা চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে টাইগারপাস এলাকায় অবস্থিত শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম বাটালি হিল (Batali Hill)। ২৮০ ফুট উচ্চতার বাটালি হিলের চূড়া থেকে চট্টগ্রাম শহর এবং বঙ্গোপসাগর দেখা যায়।

Shrine of Bayazid Bostami.jpg

বায়েজিদ বোস্তামীর মাজার

ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামীর মাজার (Shrine of Bayazid Bostami) চট্টগ্রামের নাসিরাবাদের পাহাড়ের উপর অবস্থিত।  জনশ্রূতি আছে, বায়েজিদ বোস্তামী তাঁর সফর শেষ করে চট্টগ্রাম থেকে প্রস্থানের সময় ভক্তদের অনুরোধে কনিষ্ঠ আঙ্গুল কেঁটে কয়েক ফোঁটা রক্ত দিয়ে মাজার গড়ে তুলবার জায়গা চিহ্নিত করে যান।

Sitakunda Eco Park.jpg

সীতাকুণ্ড ইকো পার্ক

সীতাকুণ্ড ইকো পার্ক (Sitakunda Eco Park) চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসাবে বেবেচিত হচ্ছে। এছাড়া সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ যা বৃক্ষ বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক।

Mohamaya Lake.jpg

মহামায়া লেক

মহামায়া লেক (Mohamaya Lake) চট্রগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হৃদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ১১ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে।

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Instagram
bottom of page