
সেন্টমার্টিনের হোটেল ও রিসোর্টের তথ্য
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান সেন্টমার্টিন। প্রতি বছর অনেকেই ঘুরতে যান এই প্রবাল দ্বীপে। পর্যটকদের চাহিদা মিটাতে এখানে গড়ে উঠেছে নানা মানের হোটেল ও রিসোর্ট। রাত্রিযাপনের জন্যে কোন হোটেল বা রিসোর্ট ভালো হবে এই নিয়ে জিজ্ঞাসা অনেকের। আজ আমরা জনপ্রিয় কিছু হোটেল ও রিসোর্টের তথ্য জানাবো। আমরা চেষ্টা করেছি লাক্সারিয়াস হোটেল যেমন রাখতে তেমনি কম খরচে থাকার মত হোটেল রিসোর্ট আপনাদের সামনে পরিচিত করে দিতে।
সেন্টমার্টিনের হোটেল ওরিসোর্ট সমূহ
সেন্টমার্টিনের থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো পশ্চিম বিচ এর রিসোর্ট সমূহ। সেন্টমার্টিনে থাকার অনেকগুলো হোটেল ও রিসোর্ট আছে। এগুলোর ভাড়া সিজন ভেদে উঠানামা করে। তবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারীতে ভাড়া সর্বোচ্চ থাকে। সেন্টমার্টিন ভ্রমণে আগে থেকে হোটেল-রিসোর্ট কনফার্ম করে যাওয়াই ভালো। কারণ সিজনের সময় সপ্তাহর মাঝামাঝিতেও ভালো রিসোর্ট গুলোতে রুম ফাঁকা থাকেনা।
ব্লু মেরিন রিসোর্ট (Blue Marine Resort): সেন্টমার্টিন দ্বীপের ফেরি ঘাটের খুব কাছেই ব্লু মেরিন রিসোর্টের অবস্থান। ব্ল–মেরিন রিসোর্টের এসিযুক্ত ডাবল বেডরুমের ভাড়া ১৫০০০ টাকা এবং নন-এসি ৫০০০ টাকা, ট্রিপল রেডরুমের প্রতিটির ভাড়া ৩০০০ টাকা, ছয়জনের বেডরুমের ভাড়া ৪০০০ টাকা এবং দশজনের বেডরুমের ভাড়া ৫০০০ টাকা। যোগাযোগঃ 01713-399001, 01841-399250, 01841-399251। বুকিং এর জন্যে যোগাযোগ : 01713-399001 ।
কোরাল ভিউ রিসোর্ট (Coral View Resort) : এই রিসোর্টটি নৌবাহিনী পরিচালনা করে। এটি সেন্টমার্টিনের পূর্ব বিচে। জেটি থেকে বেশ খানিকটা দূরে বলে ভ্যান/বোট নিয়ে যেতে হবে। এর আয়তন অনেক বড়ো এবং রুমগুলো থেকে মোটামুটি সমুদ্র দেখা যায়। এর রুমপ্রতি ভাড়া দুই হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার টাকা। যোগাযোগঃ 01980- 004777, 0198-0 004778 । বুকিং এর জন্যে যোগাযোগ : 01796-446653 ।
প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট (Praasad Paradise Resort): সেন্টমার্টিন বাজারের ভেতর দিয়ে ব্লু মেরিন রিসোর্ট পার হয়ে আরো কিছুটা উত্তর দিকে এগিয়ে গেলে সুদৃশ্য প্রাসাদ প্যারাডাইস। বিভিন্ন ধরনের ১৬টি রুমের যেকোন একটি ভাড়া নিতে খরচ করতে হবে ২০০০-৫০০০ টাকা। যোগাযোগঃ 01995- 539248, 01883- 626003 ।বুকিং এর জন্যে যোগাযোগ : 01556-347711 ।
প্রিন্স হেভেন রিসোর্ট (Prince Heaven Resort): সেন্ট মার্টিনের উত্তর বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস এর কাছেই গড়ে উঠেছে প্রিন্স হেভেন রিসোর্ট। সমুদ্রের দিকে মুখ করা এবং উত্তর বীচে ভিউ নিয়ে গড়ে উঠা এই রিসোর্টে মোট ২৪ টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রিন্স হেভেন রিসোর্টের থাকতে চাইলে রুম ভাড়া গুনতে হবে ১৫০০-৩৫০০ টাকা। যোগাযোগঃযোগাযোগঃ 01995 539 246, 01883 626 002 । বুকিং এর জন্যে যোগাযোগ : 01601-222456।
সমুদ্র বিলাস রিসোর্ট(Somudro Bilash Resort): পশ্চিম বিচের এর রিসোর্টটি সাদামাটা আর দশটা রিসোর্টের মতোই। তবে এর একটি বিশেষত্ব আছে। এটি মূলত হুমায়ূন আহমেদ এর বাড়ি। এখানে রুম ভাড়া সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা। যোগাযোগঃ 01911-920666।বুকিং এর জন্যে যোগাযোগ : 01911-920666 ।
শায়রি ইকো রিসোর্ট (Shayari Eco Resort): প্রবালদ্বীপ সেন্টমারটিনের অন্যতম আকর্ষণ, পশ্চিম বীচের কোল ঘেঁষে নজরুল পাড়ায় গড়ে উঠেছে সায়ারী ইকো রিসোর্ট। আপনি যদি সেন্ট মার্টিনের মুক্ত পরিবেশে আপনি যদি প্রকৃতির সাথে মিশে যেতে চান, ওয়াচ টাওয়ারে বসে অথবা হ্যামকে দোল খেতে খেতে জীবনের সেরা সূর্যাস্ত দেখতে চান, তবে সায়ারী ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সেরা জায়গা। সায়রী ইকো রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির ১৮ টি রুমে ১৫০০ থেকে ৩০০০ টাকায় রাত্রিযাপনের সুযোগ রয়েছে। যোগাযোগঃ 01610 555500 ।বুকিং এর জন্যে যোগাযোগ : 01711232917 ।
নীল দিগন্তে রিসোর্ট (Neel Digante Resort) : সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বীচের কোণাপাড়ায় অবস্থিত নীল দিগন্তে রিসোর্টটি জেটি থেকে বেশখানিকটা দূরে অবস্থিত। নীল দিগন্তে রিসোর্টের নানা ধরণের কটেজ টাইপ রুমে থাকতে খরচ হবে ১৫০০-৫০০০টাকা। যোগাযোগঃ 0173 005 1004 ।বুকিং এর জন্যে যোগাযোগ: 01730-051005 ।
লাবিবা বিলাস রিসোর্ট (Labiba Bilas Resort) : পশ্চিম বীচে অবস্থিত লাবিবা বিলাস (বর্তমানে দ্যা আটলান্টিক নামে পরিচিত) রিসোর্টে রাত্রি যাপনের জন্য ৪৩ টি কক্ষ রয়েছে। আর এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে ৩৫০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত। যোগাযোগঃ 01700 969 212, 01834 267 922 ।বুকিং এর জন্যে যোগাযোগ:01926-123456 ।
সমুদ্র কুটির রিসোর্ট (Somudra Kutir Resort) : সেন্টমার্টিনের দক্ষিণ বীচের কোণাপাড়ায় সমুদ্র কুটির রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টে রাত্রিযাপনের জন্য ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা খরচ করতে হবে। যোগাযোগঃ 01858 222521। বুকিং এর জন্যে যোগাযোগ : 01858 222521 ।
ব্লু লেগুন রিসোর্ট (Blue Lagoon Resort) : সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ব্লু লেগুন রিসোর্টের প্রতিটি কক্ষে ২ থেকে ৪ জন থাকার ব্যবস্থা রয়েছে। ব্লু লেগুন রিসোর্টের প্রতি দিনের জন্য ভাড়া গুনতে হবে ১৫০০ থেকে ৩৫০০ টাকা। যোগাযোগঃ 01815 012306, 01755 028993 ।বুকিং এর জন্যে যোগাযোগ : 01755-028993।
পান্না রিসোর্ট (Panna Resort): পশ্চিম বীচে অবস্থিত পান্না রিসোর্টটি কম খরচে সাগর লাগোয়া পরিচ্ছন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য রুম ভাড়া ১৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। যোগাযোগঃ ০১৭৬৫ ১৫২৫৬৫ । বুকিং এর জন্যে যোগাযোগ : 01819-222212।
সী প্রবাল রিসোর্ট (Sea Probal Resort) : উত্তর বিচে কম খরচে থাকার আরেকটি ভালো রিসোর্ট সি প্রবাল। এর রুম ভাড়া ১২শ থেকে ২৫শ পর্যন্ত। স্টুডেন্ট কিংবা যারা কম খরচে থাকতে চান তারা এই রিসোর্টে থাকতে পারবেন। যোগাযোগ: 01756-208383, 01817-609829 ।
সি টি বি রিসোর্ট (CTB Resort) : পশ্চিম বীচে অবস্থিত সি টি বি রিসোর্টে রাত্রিযাপনের জন্য রুম ভাড়া লাগবে ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। যোগাযোগঃ 01701 741440 ।
লাইটহাউজ রিসোর্ট (Lighthouse Resort): দক্ষিণ পশ্চিম বিচ, যোগাযোগ: 01884-046480 মিউজিক ইকো রিসোর্ট (Music Eco Resort) : দক্ষিণ পশ্চিম বিচ, যোগাযোগ: 01713-339695 ।
সীমানা পেরিয়ে রিসোর্ট (Shimana Periye Resort): এই রিসোর্টের অবস্থান পশ্চিম বিচে, ভ্যানে করে যেতে হবে। এতে চোদ্দটি রুম ও একটি নিজস্ব রেস্ট্যুরেন্ট আছে। এর ভাড়া এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো টাকা। যোগাযোগ: 01911-121292 ।
সেন্ট মার্টিন রিসোর্ট: অবকাশ পর্যটন লিমিটেড এর রিসোর্ট। পশ্চিম বিচে অবস্থিত কয়েক ধরণের রুম প্রতি ভাড়া ১৫০০-৩৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৬৭৮৯৬৩৪ ।
রিসোর্ট দ্বীপান্তর: এটি পশ্চিম বিচের অন্যতম সেরা। রিসোর্টের রুম ভাড়া রুম ভেদে ২৫০০ থেকে ৭০০০ টাকা। যোগাযোগ : 01884-710723, 01886-363232 ।
সি ভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস: এই রিসোর্টের অবস্থান জেটি ঘাট এর পাশে উত্তর বিচেই। কম খরচে থাকার জন্য এটি ভালো একটি রিসোর্ট। রুম ভাড়া দেড় থেকে তিন হাজার । যোগাযোগ:01840-477957
হোটেল সী ইন: সেন্টমার্টিন বাজারের মূল রাস্তা ধরে পাঁচ মিনিট হাটলেই এই হোটেলটির অবস্থান। এখানে রুম ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা। যোগাযোগ: 01764-190586 ।
সী ভিউ রিসোর্ট : নিজস্ব রেস্টুরেন্টসহ ১৬টি রুম ও ৪টি তাবু রয়েছে। অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায়। রুমের ভাড়া ১,২০০-৩,০০০ টাকা। যোগাযোগ: ০১৮৪০৪৭৭৭০৭ (ঢাকা), ০১৮৪০৪৭৭৯৫৬ (সেন্টমার্টিন)।
সী ইন: সেন্টমার্টিন বাজারের কাছে এর অবস্থান। ২৬টি কক্ষের এই হোটেলে প্রতি রুমের ভাড়া ২,০০০-৩,৫০০ টাকা। এখান থেকে সমুদ্র দেখার কোনো উপায় নেই। যোগাযোগ: ০১৭২২১০৯৬৭০, ০১৭৩৫৫৮১২৫১, ০১৭৭৫০১১২০৮।
ডায়মন্ড সি রিসোর্ট : পশ্চিম বীচ, ভাড়া ১২০০-২৫০০, যোগাযোগ: ০১৭৫৩৮১৭৪৪৯ ।
হোটেল স্যান্ড শোর : বাজার এলাকা, ভাড়া ১২০০-২৫০০ ।
হোটেল সী ফাইন্ড : পশ্চিম বীচ, ভাড়া ২০০০-৪০০০, যোগাযোগ: ০১৬২৬১৮২৭২৫ ।
ফরহাদ রিসোর্ট : পশ্চিম বীচ, ভাড়া ১২০০-২৫০০, যোগাযোগ: ০১৯১২৭৬০০১০ ।
কিংসুক ইকো রিসোর্ট : গলাচিপা, ভাড়া ১৫০০-৩০০০, যোগাযোগ : ০১৭১১২৪৪৪১২,০১৮১৫৬৪৮৭৩১ ।
সমুদ্র কানন : পশ্চিম বীচ, নেভী রোড়। ভাড়া ১২০০-২৫০০, যোগাযোগ : ০১৭১৩৪৮৬৮৬৬ ।
সিটিভি রিসোর্ট: পশ্চিম বীচ, ভাড়া ১০০০-৩০০০ যোগাযোগ :০১৮১৫৬৩২০৩৭ ।
ড্রিম নাইট রিসোর্ট: পশ্চিম বীচ, ভাড়া ১৫০০-২৫০০ যোগাযোগ : ০১৮১২১৫৫০৫০
কোকোনাট কোরাল রিসোর্ট: বিলাইকান্ধা, ভাড়া ১৫০০-৩০০০ যোগাযোগ : ০১৭৯০৫০৫০৫০
মিউজিক ইকো রিসোর্ট: দক্ষিণ প্রান্তে, ভাড়া ২৫০০-৪০০০ যোগাযোগ : ০১৬১৩৩৩৯৬৯৬
ব্যাগস বারী রিসোর্ট: পশ্চিম পাড়া, ভাড়া ১০০০-২০০০ যোগাযোগ : ০১৭৮৭০২২২০
কম খরচে থাকতে চাইলে কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচ কমাতে পারবেন। যদি অফসিজনে যান তাহলে হোটেল বা রিসোর্ট ভাড়ায় অনেক ডিসকাউন্ট পাবেন। আবার সিজনে (নভেম্বর-মার্চ) গেলে যদি সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি কোন বন্ধের দিন ছাড়া যান তাহলেও হোটেল ও রিসোর্ট ভাড়া নিতে তুলনামূলক কম খরচ হবে। এছাড়া বীচ থেকে একটু ভিতরের দিকে গিয়ে খুঁজলে কিছু কম খরচে থাকতে পারবেন। একসাথে কয়েকজন বন্ধু মিলে গেলে ডাবল/ট্রিপল বেডের রুম নিয়ে শেয়ার করে থেকেও খরচ অনেক কমাতে পারবেন।
দৃষ্টি আকর্ষণ: এখানে হোটেল বা রিসোর্ট সমূহের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেগুলার ভাড়ার পরিমাণ নেয়া হয়েছে এবং সময়ভেদে কতৃপক্ষের সিদ্ধান্তে ভাড়ার পরিমাণ কমবেশি হতে পারে। তাই আপনার পছন্দের হোটেল বা রিসোর্ট বুকিং করার আগে যোগাযোগ ও খোঁজ নিয়ে নিন।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়, তাই আমাদের প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো।
.png)
