
বান্দরবানের হোটেল ও রিসোর্টের তথ্য
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে বেড়ানোর জন্য অনেকে ছুটে যান দূর পাহাড়ে। শুধু শীত এবং বর্ষা নয় সারা বছরই বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান। প্রকৃতি নিজেকে এ জেলায় মেলে ধরেছে আপন সাজে। বান্দরবানে বেড়াতে এসে কখনো মন খারাপ করে বাড়ি ফেরেনা পর্যটকরা। চিরসবুজের ছোঁয়া যারা পেতে চান, তাদের যেতে হবে পাহাড়ি জনপদের পাহাড়ের আনাচে-কানাচে।বান্দরবানে বেশ কিছু ভালো মানের হোটেল রিসোর্ট গড়ে উঠেছে। ভাড়ার দিক থেকে সাশ্রয়ী থেকে শুরু করে লাক্সারী সবই আছে। নীচে কিছু হোটেল ও রিসোর্টেরবিস্তারিত দেয়া হলো।
বান্দরবানের হোটেল ও রিসোর্ট
সাইরু হিল রিসোর্ট: বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে এটি অন্যতম। প্রিয়জনকে নিয়ে বান্দরবান ঘুরতে গেলে এক রাত কাটিয়ে আসতে পারেন এই রিসোর্ট থেকে। এটির অবস্থান বান্দরবান জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে। সাইরু হিল রিসোর্টের নান্দনিক ডিজাইন, প্রাকৃতিক পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা আপনাকে মুগ্ধ করবে। এই রিসোর্টে প্রিমিয়ার, এক্সিকিউটিভ, সাঙ্গু ভিউ সাথে ছাদ এবং সাঙ্গু ভিউ নামের কটেজগুলোতে রাত্রিযাপন করতে হলে ১১ হাজার থেকে ২১ হাজার টাকা খরচ করতে হবে। যোগাযোগ: ০১৫৩১৪১১১১১। ওয়েবসাইট: www.sairuresort.com,ফেসবুক পেইজ: Sairu Hill Resort গুগল ম্যাপ: সাইরু হিল রিসোর্ট
নীলগিরি হিল রিসোর্ট: বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নীলগিরি। অনেকে দিনে গিয়ে আবার ফিরে আসেন। তবে রাতের ও খুব ভোরের সৌন্দর্য উপভোগ করতে আপনি বেছে নিতে পারেন নীলগিরি হিল রিসোর্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার চারশ ফুট উপরে নীলগিরি পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই রিসোর্ট তৈরী করা হয়েছে। এই রিসোর্ট থেকে রাতে জ্যোৎস্না দেখার অপূর্ব অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়া চারপাশে শুভ্র মেঘের উড়াউড়িও আপনাকে বিমোহিত করবে নিঃসন্দেহে। নীলগিরি হিল রিসোর্টে মেঘদূত, আকাশলীনা, মারমা, ইনছায়া, ইখিয়াই, মারুইপ্রে, মরুইফং, নীলাঞ্জনা নামের ছোট-বড় মোট ৮ টি কটেজ রয়েছে। আর কটেজগুলোতে থাকতে খরচ করতে হবে ছয় হাজার টাকা থেকে তের হাজার টাকা পর্যন্ত। আগে থেকে বুকিং না দিলে এখানে এসে রুম পাবেন না।রুম বুকিংয়ের জন্য আর্মির অফিসার লেভেলের কারো রেফারেন্স লাগবে। ঢাকার ধানমন্ডিতে নীলগিরি হিল রিসোর্টের অফিস রয়েছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন-পেট্রো এভিয়েশন ৬৯/২, লেভেল-৪,রোড-৭/এ,ধানমন্ডি,ঢাকা। ফোন:01769-299999, গুগল ম্যাপ: Nilgiri Hill Resort
নীলাচল নীলাম্বরী রিসোর্ট: বান্দরবান জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান ভ্রমণে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের নাম। নীলাচল পর্যটন কেন্দ্রে রাত্রিযাপনের জন্য তৈরী করা হয়েছে নীলাচল নীলাম্বরী রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য নীলাচল পর্যটন কেন্দ্রে শুধুমাত্র সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি থাকলেও রিসোর্টের অতিথিদের জন্য সর্বক্ষণই খোলা থাকে নীলাচল। নীলাচল নীলাম্বরী রিসোর্টে তিনটি কটেজে ছয়টি কক্ষ আছে এবং সবগুলোই কাপল রুম। চাইলে অর্থের বিনিময়ে এক্সট্রা বেডের সুবিধা নিতে পারবেন। এটির প্রতিটি কক্ষের ভাড়া ৩ হাজার টাকা। যোগাযোগ: ০১৫৫১৪৪৪০০০, ০১৭৭০-২৩২৬২৫।ফেইসবুক: নীলাচল নীলাম্বরী রিসোর্ট
হোটেল হিলটন: অনেক পর্যটকের পছন্দ বান্দরবানের শহরে অবস্থান করে চারদিকটা ঘুরে বেড়ানো। যারা শহরের কাছে থাকতে চান তাদের জন্য এটি আদর্শ জায়গা। বান্দরবান শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এই হোটেলটি বেশ পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো। ১০০০ থেকে ৪০০০ টাকায় রুম পাওয়া যায় হোটেলটিতে। যোগাযোগ: ০১৭৪৭৬২৬১১১, ০১৫৫১-৭১২১১১।
হোটেল নাইট হেভেন: বান্দরবান শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্রের কাছে গড়ে তোলা হয়েছে হোটেল নাইট হেভেন। এসি, নন-এসি, স্ট্যান্ডার্ড টুইন নন-এসি, ফোর বেড নন-এসি এবং স্যুইট ইত্যাদি ৫ ক্যাটাগরির রুমের যেকোনো একটিতে থাকতে হলে ভাড়া লাগবে ২২০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: ০১৮৭৬০০০৪৪৪, 01875-000444, ওয়েবসাইট: www.hotelnightheaven.com
হলিডে ইন রিসোর্ট: পাহাড় চূড়ায় প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা একটি নান্দনিক রিসোর্ট হলো হলিডে ইন রিসোর্ট। চারপাশে ছোট বড় পাহাড়, লেক গাছপালা দিয়ে সজ্জিত এই রিসোর্ট। বান্দরবান শহর থেকে ৫ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্স এর কাছে এর অবস্থান।বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এই রিসোর্টে। লেকভিউ, হানিমুন কটেজ, ফ্যামিলি কটেজ ইত্যাদির রুম ভাড়া ৩০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: 01553-325347, ফেইসবুক: Holiday Inn Bandarban, গুগল ম্যাপ: হোটেল হলিডে ইন
গ্রিন পিক রিসোর্ট: রিসের্টটি জনপ্রিয় মেঘলা পর্যটন কমপ্লেক্স এর কাছে। মেঘলা পার হয়ে আরো ৫০০ মিটার যাওয়ার পর রাস্তার উল্টোপাশে এই রিসোর্টটি পড়বে। এসি রুম, সুইমিংপুল, মাল্টিকুইজিন রেস্তোরাঁ সহ আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন রিসোর্ট এটি। সবুজের বুকে কোলাহল মুক্ত পরিবেশে যারা বান্দরবানে দুটি দিন কাটিয়ে আসতে চান, তাদের জন্য এটি ভালো একটি রিসোর্ট।কাপল ডাবল ফ্যামিলি সহ বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এই রিসোর্টে। রুম ভেদে ভাড়া পড়বে ৩৫০০ থেকে ৫৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: 01758-554466, 01793-339222, 01845-776633, ওয়েবসাইট: www.greenpeakresort.com , ফেইসবুক: Bandarban Greenpeak Resorts
মিলনছড়ি হিলসাইড রিসোর্ট: বান্দরবান শহরের পর থানচি রোডের মিলনছড়িতে এই রিসোর্টের অবস্থান। এটি শহর থেকে ৪কিঃমিঃ দূরে। রিসোটের আঙিনা থেকে দেখা যাবে দিগন্তজোড়া পাহাড়ের সারি, আর নিচ দিয়ে সাপের মতো এঁকেবেকে বয়ে চলা সাঙ্গু নদী। হিলসাইড রিসোর্টে একটি ডর্মেটরি রয়েছে। থাকার জন্য ৫ বেডের ডর্মেটরির রুম ভাড়া পড়বে ১৮০০ টাকা। ১০ বেডের ডর্মেটরি রুম ভাড়া ৩০০০ টাকা। আর কটেজগুলোর ভাড়া এসি নন-এসি রুম ভেদে ২৫০০ থেকে ৫৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: 01730-045054, 01730-045050 ওয়েবসাইট: www.hillsideresort.info, ফেইসবুক: Hillside Resort – Milonchhori
ফানুস রিসোর্ট: বান্দরবানের জনপ্রিয় পর্যটন স্পট নীলাচলের কাছে গড়ে উঠা আরেকটি রিসোর্ট হলো ফানুস রিসোর্ট। শহর থেকে ৪ কিলোমিটার দূরে এর অবস্থান। পাহাড়ের কোলে নৈসর্গিক প্রকৃতির মাঝে গড়ে উঠা এই রিসোর্টে রাত্রিযাপন করতে আপনার খরচ হবে রুম ভেদে ১৭০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: 01845-779999, ই-মেইল: fanushresort.bandarban@gmail.com, ওয়েবসাইট: www.fanushresort.com ,ফেইসবুক: ফানুস রিসোর্ট বান্দরবান ।
হোটেল প্লাজা: যারা শহরের ভিতরে নির্ঝঞ্ঝাটে থাকতে চান তাদের জন্য পছন্দের একটি হোটেল হতে পারে হোটেল প্লাজা। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর সুবিধা। যারা অফিসিয়াল কোনো মিটিং বা কনফারেন্স করতে চান, তাদের জন্য রয়েছে ১০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন কনফারেন্স হল। এই হোটেলে থাকার জন্য খরচ হবে রুম ভেদে ১৫০০ টাকা থেকে৬০০০টাকা।যোগাযোগ:01678-060107,01678-060273,ই-মেইল:info@plazabandarban.com, ফেইসবুক: Hotel Plaza Bandarban ওয়েবসাইট: www.plazabandarban.com,
হিল প্যালেস রিসোর্ট: বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এর কাছে এই রিসোর্ট এর অবস্থান। নীলচল ও মেঘলা পর্যটন কেন্দ্রে কাছেই হওয়ায় আপনি হেঁটেই এই রিসোর্ট থেকে এ পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে পারবেন। রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে উপভোগ করতে পরবেন পাহাড়ি বা বাঙালী খাবারের স্বাদ। হিল প্যালেস রিসোর্টে এসি নন এসি বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুম ভেদে ভাড়া পড়বে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।যোগাযোগ:01988-330000 ।
ভেনাস রিসোর্ট: বান্দরবান চট্টগ্রাম হাইওয়ে ধরে ৪ কিলোমিটার গেলেই মেঘলা পর্যটন কমপ্লেক্স এর কাছে পাহাড় চূড়ায় ভেনাস রিসোর্টের অবস্থান। নৈসর্গিক প্রকৃতিক সৌন্দর্যের মাঝে শিল্প ও সৃজনশীলতার মিশেলে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। ছোটবড় বেশ কয়েকটা ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে ভেনাস রিসোর্টের আঙ্গিনা। রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে বসে নিতে পারবেন পাহাড়ি ও বাঙালি খাবারের স্বাদ। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই রিসোর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম। রুম ভেদে প্রতিরাতে থাকার জন্য খরচ করতে হবে ৩৮০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: 01552-808000, ওয়েবসাইট: www.venusresortbd.com ।
হোটেল হিল কুইন: বান্দরবান শহরের ভিতর অবস্থিত ছিমছাম গুছানো পরিচ্ছন্ন একটি হোটেল হলো হোটেল হিল কুইন। হিল কুইনের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। হিল কুইনের কাছেই একই মালিকানায় তাদের হিলটন নামে আরো একটি হোটেল রয়েছে। এসি নন এসি মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এই হোটেলে। রুম ভাড়া ১২০০ থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: 01912-782398, 01838-970754, ফেইসবুক: Hotel Hill Queen
ফরেস্ট হিল রিসোর্ট: বান্দরবান শহর থেকে থানচি রোডে ৩ কিলোমিটারের মধ্যে ফরেস্ট হিল রিসোর্টের অবস্থান। এই ফরেস্ট হিল রিসোর্টের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। এছাড়া শহরের বাইরে হলেও ২৪ ঘন্টা পাওয়ার সাপ্লাই, ওয়াইফাই, পরিবহন ব্যবস্থা ও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। ডিলাক্স স্যুইট, ফ্যামিলি স্যুইট, ফ্যামিলি কটেজ সহ বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে। রুম ভেদে ভাড়া পড়বে ৩০০০ থেকে১০০০০ টাকা পর্যন্ত।যোগাযোগ: 01716-406123, 01865-246101, 01816-158412, ইমেইল: info@fresort.com, ওয়েবসাইট: www.foresthillresortbd.com, ফেসবুক: ফরেস্ট হিল রিসোর্ট
বন নিবাস হিল রিসোর্ট: মিলনছড়িতে যে কয়েকটি চমৎকার রিসোর্ট রয়েছে তার অন্যতম একটি রিসোর্ট হলো বন নিবাস হিল রিসোর্ট। বান্দরবান শহর থেকে থানচি সড়কে গেলে ৩ কিলোমিটারের মধ্যেই এই রিসোর্টের অবস্থান। নান্দনিক এই রিসোর্টের বিভিন্ন রুমের চমৎকার নাম রয়েছে।ব্যাম্বো, জোনাকি, ধনেশ, মাথুরা, নিবাস, মনপুরা ও নৌকো নামের কটেজ রুমগুলোর ভাড়া পড়বে প্রতিরাতের জন্য ২৫০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: 01725-159415, 01624-847411, ওয়েবসাইট: www.bandarbanbononibas.com, ফেসবুক: বন নিবাস হিল রিসোর্ট
হোটেল রিভার ভিউ: বান্দরবান শহরের মধ্যে থাকার জন্য বাজেট হোটেলগুলোর একটি হোটেল রিভার ভিউ। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর পাড়েই এই হোটেলটি গড়ে উঠেছে। এই হোটেলের রুম ও ছাদে দাঁড়িয়ে আপনি পাহাড়ি নদী সাঙ্গুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।ছিমছাম গুছানো এই হোটেলের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুম ভেদে দাম পড়বে ১৬০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত।যোগাযোগ:ফোন: 0361-62707, 01733-115585, 01731-112757, ওয়েবসাইট: www.hotelriverviewbandarban.com
পর্যটন মোটেল: ভ্রমণ পিপাসু অনেক মানুষের কাছে ভ্রমণে গিয়ে থাকার জন্য প্রথম পছন্দ পর্যটন মোটেল। দেশের প্রায় সব পর্যটন জেলায় পর্যটন কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন পর্যটন হোটেল রয়েছে। বান্দরবানের পর্যটন মোটেলটি শহর থেকে ৪ কিঃমিঃ দূরে মেঘলার পর্যটন কমপ্লেক্স এর কাছে। মোটেলে নিজস্ব কনফারেন্স হল সহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। রুমের সাথে রয়েছে কম্প্লিমেন্টারি ব্রেকফাস্ট।থাকার জন্য পর্যটন মোটেলে প্রতিরাতের ভাড়া গুনতে হবে রুম ভেদে ১৫০০ টাকা থেকে ৫৪০০ টাকা পর্যন্ত।যোগাযোগ: 01991-139026, 01991139548, ওয়েবসাইট: www.parjatan.gov.bd
হোটেল গ্রিনল্যান্ড: শহরের ভিতরে যারা কম খরচে পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম হোটেলে থাকতে চান তাদের জন্য গ্রিনল্যান্ড হোটেল হতে পারে একটি ভালো নির্বাচন। বান্দরবান শহরের পোস্ট অফিসের কাছেই হোটেলটির অবস্থান। হোটেলটিতে কনফারেন্স রুম, ২৪ ঘন্টা পাওয়ার সাপ্লাই সহ মৌলিক সব সুযোগ সুবিধা বিদ্যমান। হোটেলের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা।গ্রিনল্যান্ড হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুম ভেদে ভাড়া পড়বে ১৫০০ থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ:: 01845-995575, ফেইসবুক: হোটেল গ্রিনল্যান্ড
হোটেল ফোর স্টার: শহরের ভিতর কম খরচে থাকার জন্য আরেকটি জনপ্রিয় হোটেল হলো হোটেল ফোর স্টার। বাজেট ট্রাভেলাররা থাকার জন্য এই হোটেলটি বেছে নিতে পারেন। বান্দরবান শহরে জনতা ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, তার পাশেই হোটেলটির অবস্থান। রাতে থাকার জন্য রুম ভাড়া পড়বে ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ: ০১৮১৩২৭৮৭৩১, ,০১৫৫৩৪২১০৮৯।
হিলসাইড রিসোর্ট: চিম্বুক যাওয়ার পথে মিলনছড়ি এলাকায় পাহাড়ের বুকে গড়ে ওঠা এ রিসোর্ট বান্দরবানের অন্যতম দৃষ্টিনন্দন রিসোর্ট হিসেবে পরিচিত। যেখানে বসে পাহাড়, নদী আর মেঘের দৃশ্য উপভোগ করতে পারবেন সহজেই। যার ভাড়া রুম প্রতি ১৫০০-৪০০০ টাকার মধ্যেই। ফোন: ০১৫৫৬৫৩৯০২২, ০১৭৩০০৪৫০৮৩।
সাকুরা হিল রিসোর্ট: চিম্বুক রোডের মিলনছড়ি এলাকার কাছাকাছি এ রিসোর্ট অত্যন্ত দৃষ্টিনন্দন। প্রাকৃতিক ও কোলাহলমুক্ত পরিবেশে থাকতে চাইলে এ রিসোর্ট এর কোন বিকল্প নেই। যার ভাড়া রুম প্রতি ১৫০০-৩০০০ টাকা পর্যন্ত।
মনে রাখা ভালো কোন সময়ে যাচ্ছেন তার উপর ভাড়া নির্ভর করবে। সিজন (ডিসেম্বর-ফেব্রুয়ারী) ও সরকারি ছুটির দিনে পর্যটকের সমাগম বেশি হয় বলে ভাড়া কম বেশি হতে পারে। আর আপনি সিজন ও ছুটির দিনে যান তাহলে ঝামেলা এড়াতে আগে থেকেই হোটেল রুম বুকিং করে রাখতে পারেন। অফসিজনে গেলে ২০-৫০% ডিসকাউন্ট থাকে। এছাড়া অসংখ্য রিসোর্ট, হোটেল, মোটল এবং রেস্টহাউজ রয়েছে যেগুলোতে ৫০০ থেকে ৩ হাজার টাকায় সহজেই রাত্রিযাপন করতে পারবেন।
কম খরচে থাকতে চাইলে কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচ কমাতে পারবেন। যদি অফসিজনে যান তাহলে হোটেল বা রিসোর্ট ভাড়ায় অনেক ডিসকাউন্ট পাবেন। আবার সিজনে (নভেম্বর-মার্চ) গেলে যদি সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি কোন বন্ধের দিন ছাড়া যান তাহলেও হোটেল ও রিসোর্ট ভাড়া নিতে তুলনামূলক কম খরচ হবে। একসাথে কয়েকজন বন্ধু মিলে গেলে ডাবল/ট্রিপল বেডের রুম নিয়ে শেয়ার করে থেকেও খরচ অনেক কমাতে পারবেন।
দৃষ্টি আকর্ষণ: এখানে হোটেল বা রিসোর্ট সমূহের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেগুলার ভাড়ার পরিমাণ নেয়া হয়েছে এবং সময়ভেদে কতৃপক্ষের সিদ্ধান্তে ভাড়ার পরিমাণ কমবেশি হতে পারে। তাই আপনার পছন্দের হোটেল বা রিসোর্ট বুকিং করার আগে যোগাযোগ ও খোঁজ নিয়ে নিন।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়, তাই আমাদের প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো।
.png)
